খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, আজ (রোববার, ১৭ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে সাতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে আনুমানিক ২০–৩০ মিনিট থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুমেক হাসপাতালের মর্গেই তার মরদেহ রাখা হয়। নিহত শিক্ষার্থী সায়েমের বাড়ি পাবনায়।

এএইচ