আদাবরে চাঁদা না পেয়ে কারখানায় একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম

আহত দুইজনের ছবি
দেশে এখন
অপরাধ
0

রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক-শ্রমিকসহ একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কালা রাসেল বাহিনী এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

গতকাল (শনিবার, ২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনার পর হামলার বিচারসহ চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের দাবিতে আদাবর থানা ঘেরাও করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

আরও পড়ুন:

এসময় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই এমব্রয়ডারি কারখানাগুলো থেকে নিয়মিত চাঁদা তুলছে চিহ্নিত সন্ত্রাসীরা। শনিবার এমব্রয়ডারি মালিক সমিতির নেতা মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় চাঁদা আনতে গেলে তিনি দিতে অস্বীকৃতি জানান। পরে কালা রাসেলের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। হামলায় আশঙ্কাজনক একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইএ