ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া-মুড়ি উৎপাদন, কারখানাকে জরিমানা

কারখানায় অভিযান
এখন জনপদে
অপরাধ
0

ফেনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি উৎপাদন করায় অভিযুক্ত কারখানাকে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা টাস্কফোর্স টিমের প্রধান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, কাজিরবাগস্থ পরশুরাম সড়কে দুই তারা চিড়া মুড়ির কারখানায় তদারকিতে দেখা যায়, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি উৎপাদন, ময়লাযুক্ত লবণ ব্যবহার ও বিক্রির জন্য উৎপাদনকৃত মুড়ির বস্তায় ওজনে কম দেওয়া হয়েছে। অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন:

ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, এ সকল অপরাধে প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেটও বিতরণ করা হয়।

এএইচ