তার ভাই ফাইম রহমান জানান, এই শিক্ষার্থী ইসলামপুর মডেল স্কুলের ১০ম শ্রেনীতে পড়ালেখা করতেন। তার পিতার নাম ফজলুর রহমান তার গ্রামের বাড়ি হাইমচর, চাঁদপুর।
আজ পারিবারিক কলহের জেরে তার নিজের রুমে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের হুকের সাথে ফাঁসি নেন। এরপর এ অবস্থায় স্বজনরা দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে রাত সাড়ে আটটায় তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।





