টিটনের হত্যাকারীদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে: ডিএমপি

টিটন হত্যা
দেশে এখন
অপরাধ
0

টিটন হত্যাকারীরা ডিবি পুলিশের ছকের মধ্যে রয়েছে, যেকোনো সময় গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডাকাত চক্রের ৫ সদস্য ও ৩ ছিনতাইকারী আটকের পর ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এখনই একথা বলেন মহানগর ডিবির দায়িত্বে থাকা এ অতিরিক্ত কমিশনার।

এসময় তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে চলতি মাসের ১১ দিনে তালিকাভুক্ত চাঁদাবাজ ১৫৪ জন গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে ২৬১ জন।

মোট ৫৬৮ জন গ্রেপ্তারের তথ্য জানিয়ে তিনি বলেন, মহানগরকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান চলবে। তিনি জানান ডিবি পুলিশের ওয়ারই জোনের অভিযানে যাত্রাবাড়ী থেকে পেশাদার ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ডাকাত দলের পরিকল্পনা ছিলো ঈদকে সামনে রেখে বিকাশের এজেন্ট বা স্বর্ণের দোকানে ডাকাতির।


এএইচ