ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,১১৬ মামলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
আইন ও আদালত
0

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ গতকাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বুধবার, ৪ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১৪, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭৬, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৮১ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭১টি মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১৮, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১০, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮৩ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৩৬৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৯৪টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।—বাসস

এএইচ