ঠাকুরগাঁওয়ে জাল নোটসহ বেচাকেনা চক্রের ৭ সদস্য আটক

ঠাকুরগাঁও
জাল নোটসহ আটক ৭
এখন জনপদে
অপরাধ
1

ঠাকুরগাঁও পুলিশ ও আটোয়ারি থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ বেচাকেনা চক্রের সাতজনকে আটক করেছে পুলিশ।

গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) রাত সাড়ে ১১টায় পৌর শহরের চৌরাস্তা এলাকায় হোটেল প্রাইম ও হোটেল সালামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান।

আটককৃতরা হলেন, বরিশাল বাকেরগঞ্জ থানার আরিফ হোসেন (৪০), মাদারীপুর, শিবচর থানার এমরান হোসেন (৪৮), কিশোরগঞ্জ জেলার চন্দন মিয়া (৩২), ঢাকা মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুর জেলার সোহেল খান (২৮),ঢাকা কেরানীগঞ্জ থানার রুহুল আমিন(৫২), কুমিল্লা দেবীদ্বার থানার ইসমাইল হোসেন (৩২)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড় জেলার আটোয়ারি এলাকা থেকে একজনকে আটক করে পুলিশ। এরপর তার দেয়া তথ্য মতে ঠাকুরগাঁও জেলার পুলিশের সহায়তায় পৌর শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের থেকে ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে আরও কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এএইচ