পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল (সোমবার, ৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হারুন আর রশিদ (৪২) বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাইকপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়াপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি হারুন অর রশিদের বাড়ির বিল্ডিংয়ের পূর্বপাশে ধানক্ষেতের মাঝখান থেকে ৪ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, ‘আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তার নামে মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ