দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রপ্তানি খাতকে আরও গতিশীল করতে এ বিশাল অঙ্কের নগদ সহায়তা দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ৩০ এপ্রিল পর্যন্ত যত আবেদন জমা পড়েছিল, তার সবটুকুই এখন পরিশোধিত।
মোট ৩ হাজার ১০০ কোটি টাকার এ বরাদ্দের মধ্যে বড় অংশই পেয়েছে তৈরি পোশাক খাত। এ খাতে পরিশোধ করা হয়েছে ২ হাজার ৯০০ কোটি টাকারও বেশি। আর বাকি টাকা দেওয়া হয়েছে সোনালী আঁশ বা পাট খাতের রপ্তানিকারকদের।
ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ সময়োপযোগী পদক্ষেপে রপ্তানি বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে।





