ঈদের তৃতীয় দিনেও চামড়া সংগ্রহ করছেন রাজধানীর আড়তদাররা

চামড়া সংগ্রহ করছেন আড়তদাররা
দেশে এখন
অর্থনীতি
0

ঈদুল আজহার তৃতীয় দিনেও কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করছেন রাজধানীর লালবাগের পোস্তা এলাকার আড়তদাররা। আজ (শনিবার, ৩০ মে) মৌসুমি ব্যবসায়ী,মসজিদ,মাদ্রাসার কর্তৃপক্ষ চামড়া নিয়ে আসছেন এখানে। তবে পরিমাণে বা সংখ্যায় খুব কম।

ট্যানারি মালিকেরা এ বছর ৭৫ থেকে ৮০ লাখ পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। এর মধ্যে ঢাকার কোরবানির চামড়ার প্রায় ৮০ শতাংশ নিজেরাই সরাসরি কিনছেন। মৌসুমে ব্যবসায়ীরা জানান, কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না তারা, সরকারের বেঁধে দেয়া দর দিচ্ছেন না আড়তদাররা।

আরও পড়ুন:

এদিকে ব্যবসায়ীরা জনান, এবার তুলনামূলক কম পশু কোরবানি হয়েছে। সেজন্য ৭৫-৮০ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়েছেন তারা। জানান তাদের অর্থ সংকট রয়েছে। ব্যবসায়ীরা বলেন, আনুষঙ্গিক সব খরচ বৃদ্ধির কারণে বেধে দেয়া দর পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা।

সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এ বছর গরুর চামড়ার দাম ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা। গত বছরের তুলনায় ঢাকায় প্রতি বর্গফুটে গড়ে ২ টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের কোরবানির পশুর চামড়া কিনতে ১৬০ কোটি টাকা ঋণ দিয়েছে রাষ্ট্র-মালিকানাধীন তিন ব্যাংক।

ইএ