২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
দেশে এখন
শিক্ষা
0

২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বিশেষজ্ঞের একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছেন। আজ (শুক্রবার, ৮ মে) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত হতে হবে। নোট-গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি কারার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়।’

এখন শিক্ষকদের ট্যাব দেয়া হচ্ছে, ধীরে ধীরে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘বই প্রকাশের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির সম্পৃক্ততা নাই। সেজন্য আগামী বছর থেকে বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করতে হবে।’

তিনি জানান, উপজেলা পর্যায়ে বইমেলা আর্থিক সহযোগিতা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সভায় প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার আহ্বান জানান প্রকাশকরা। এসময় নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সহয়তা দেয়ার দাবি তোলেন তারা।

এসএস