প্রথম শ্রেণিতে লটারি এবং অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা (Class 1 lottery admission and 2nd to 9th exam rules)
নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আবশ্যিকভাবে ডিজিটাল লটারির মাধ্যমেই শিক্ষার্থী নির্বাচন করতে হবে (Class 1 admission lottery system BD)। লটারির মাধ্যমে নির্বাচিত মূল শিক্ষার্থীর তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর একটি অপেক্ষমাণ (Waiting list) তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্বাচিত শিক্ষার্থীরা নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির সুযোগ দেওয়া হবে।
অন্যদিকে, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে (Admission test rules for class 2 to 9 BD)। এছাড়া অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নবম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও পড়ুন:
ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন ও সময়সীমা (Admission test marks distribution and duration)
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নীতিমালায় পরীক্ষার নম্বর ও সময় সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে:
- দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি: পরীক্ষার পূর্ণমান থাকবে ৫০ নম্বর। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর নির্ধারিত থাকবে। পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা (Class 2 and 3 admission test marks)।
- চতুর্থ থেকে নবম শ্রেণি: পরীক্ষার পূর্ণমান থাকবে ১০০ নম্বর। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময়কাল নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা (Class 4 to 9 admission test marks distribution)।
বয়সের সীমানা ও জন্মনিবন্ধন বাধ্যবাধকতা (Age limit for school admission 2027 BD)
জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ন্যূনতম ৬ বছর বা তার বেশি হতে হবে, তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে (School admission age limit 2027)। জন্মতারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত হতে হবে।
বয়স নির্ধারণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত শিথিলযোগ্য সুবিধা দেওয়া হবে।
আরও পড়ুন:
ক্যাচমেন্ট এরিয়া ও কোটা পদ্ধতি (Catchment area and quota policy in private schools)
নীতিমালায় জানানো হয়েছে যে, ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোয় ভর্তির ক্ষেত্রে স্কুল-সংলগ্ন ক্যাচমেন্ট এরিয়ার (Catchment area quota) শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করা বাধ্যতামূলক। অবশিষ্ট আসনগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।
তবে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ক্যাচমেন্ট কোটা প্রযোজ্য হবে না। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান একই ক্যাচমেন্ট এলাকায় অবস্থিত হলে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে।
আরও পড়ুন:
আবেদন ফি ও সেশন চার্জের সর্বোচ্চ সীমা (Private school admission fee and session charge limit)
অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা গ্রহণ করা যাবে। এছাড়া ঢাকা মেট্রোপলিটনসহ অন্যান্য এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিও-বহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে সেশন চার্জসহ ভর্তি ফি নিম্নরূপ সীমার মধ্যে রাখতে হবে:
- মফস্বল এলাকা: সাকল্যে ৫০০ টাকার বেশি নয়।
- পৌর (উপজেলা) এলাকা: সর্বোচ্চ ১০০০ টাকা।
- পৌর (জেলা সদর) এলাকা: সর্বোচ্চ ২০00 টাকা।
- ঢাকা মহানগর ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকা: সর্বোচ্চ ৩০০০ টাকা।
ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ ফি ও সতর্কতা (Dhaka city private school admission fee and rules)
ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫০০০ টাকার বেশি অর্থ আদায় করতে পারবে না (Dhaka MPO school admission fee limit)। অন্যদিকে, ঢাকা মহানগরীর আংশিক এমপিওভুক্ত ও এমপিও-বহির্ভূত প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য ভর্তি ও মাসিক বেতনসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা গ্রহণ করার সুযোগ রাখা হয়েছে (English version school admission fee Dhaka)।
উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩০০০ টাকার বেশি ফি নিতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ওঠার সময় কেবল নিয়মিত সেশন চার্জ নেওয়া যাবে, তবে কোনো অবস্থাতেই পুনঃভর্তির ফি আদায় করা যাবে না। ভর্তির পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে থানা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শক্রমে স্ব স্ব প্রতিষ্ঠান নির্ধারণ করবে।
আরও পড়ুন:




