সিদ্ধান্তে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৩ দিন পেছানো হয়েছে। পাশাপাশি পরীক্ষার সময়ও পেছানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সভায় সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছাবে কি না তা নিয়ে আজ জরুরি বৈঠকে বসেন ভর্তি উপ-কমিটি।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদসহ বিভিন্ন অনুষদের ডীনরা উপস্থিত ছিলেন। এরপরই এ সিদ্ধান্ত নেয়া হয়।
এইচএসসি ২০২৬ এর সাপ্লিমেন্ট পরীক্ষা থাকায় নতুন করে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ‘বি’ ইউনিট (বাণিজ্য বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এছাড়াও বিজ্ঞান বিভাগে ১৩ ফেব্রুয়ারি ও মানবিক বিভাগের পরীক্ষা ২০ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেয়া কথা ছিলো।
আবেদনের যোগ্যতাও শিথিল করেছে বিশ্ববিদ্যালয়টি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৭.০০।
অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৮.০০।





