টানা ছুটির পর রাজশাহীর স্কুলগুলোতে ফিরেছে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য

রাজশাহীর স্কুলগুলোতে ফিরেছে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য
ক্যাম্পাস
শিক্ষা
0

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আজ (রোববার, ২৯ মার্চ) সারা দেশের মতো খুলেছে রাজশাহীর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

সকাল থেকে অভিভাবকদের হাত ধরে, কাঁধে স্কুল ব্যাগ নিয়ে শিক্ষাঙ্গণে এসেছেন শিক্ষার্থীরা। সকালে শহিদ মামুন মাহমুদ লাইনস স্কুল অ্যান্ড কলেজে দেখা যায়, শিক্ষার্থীরা বন্ধু বান্ধবীদের সঙ্গে উৎসবমুখর পরিবেশ। এরপর ক্লাসে ফেরার আগে সারিবদ্ধ হয়ে অ্যাসেম্বলিতে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করানো হয়।

আরও পড়ুন:

ছুটি শেষে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে নতুন উদ্যোমে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথাও বলেন শিক্ষার্থীরা।

শহিদ মামুন মাহমুদ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী জানান, ৪১ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা কিছুটা পিছিয়ে গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় গতি আনতে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

জেআর