ইবিতে আয়োজিত হলো শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান
ক্যাম্পাস
শিক্ষা
0

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৯টি অনুষদের দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থীদেরকে এসময় আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিযুক্ত হন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। তিনি নবীন শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, শহিদদের স্মরণে নীরবতা পালন এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এফএস

আরও পড়ুন: