নতুন নেতৃত্বের অপেক্ষায় ছাত্রদল; আলোচনায় একাধিক মুখ

ছাত্রদলের লোগো
দেশে এখন
রাজনীতি
0

চলতি মাসেই ঘোষণা হতে পারে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি। সভাপতি, সাধারণ সম্পাদক পদের জন্যে আলোচনায় আছে বেশকিছু পরিচিত মুখ। তবে নেতাকর্মীদের প্রত্যাশা বিগত সময় ত্যাগী ও শিক্ষার্থীদের পাশে থাকবে এমন কাউকে।

২০২৪ সালের ১ মার্চ। গণ অভ্যুত্থানের ঠিক ৪ মাসে আগেই ছাত্রদলের নেতৃত্বের ভার এসে পরে রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিনের হাতে।

এরপর কেটে গেছে দু'বছর। প্রেক্ষাপটও ভিন্ন। ক্ষমতায় এখন বিএনপি। সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে পার্টির হাই কমান্ড। এবার নজর ছাত্রদলের দিকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি।

আলোচনায় বেশকিছু পরিচিত মুখ। এর মধ্যে সম্ভাব্য সভাপতি হওয়ার দৌঁড়ে আছেন ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। আলোচনায় সংগঠনরে সহ সভাপতি মনজুরুল আলম রিয়াদের নামও। এছাড়া সংগঠনটির আরেক সহ সভাপতি ইজাজুল কবির রুয়েলের নামও শোনা যাচ্ছে।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্য লড়াইটা আরও জমজমাট। এরমধ্যে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিকসহ কয়েকজনের নাম।

আরও পড়ুন:

বিরোধী দলের আমলে রাজপথে সক্রিয় ও ত্যাগীদের মূল্যায়িত করার ব্যাপারে আশাবাদী সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনটির একজন নেতা বলেন, ‘যারা বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলো, মেধাবী মুখ এবং যারা শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের পরিচিতি আছে, নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এমন নেতৃত্ব আমরা প্রত্যাশা করি।’

এছাড়া তৃণমূলকে আরও সুসংগঠিত ও শৃঙ্খলায় আনতে ভূমিকা রাখতে পারে এমন নেতৃত্ব প্রয়োজন বলেও মত বর্তমান নেতা কর্মীদের।

সংগঠনটির অন্য একজন নেতা বলেন, ‘আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদী ছাত্রদলের যাদের দীর্ঘদিনের শ্রম আছে, তৃণমূলের কর্মীদের সাথে নিয়মিত কানেকশন আছে, যারা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না।’

মূলত রাজপথের নতুন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির পরিকল্পনা থেকেই ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপি।

এফএস