অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী ইকরা
বিনোদন
1

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরে অভিনেতা আলভী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

ফেসবুকে দেয়া পোস্টে আলভী লেখেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।’

তিনি লেখেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন।’

আরও পড়ুন:

আলভী তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কোনো বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে অনুরোধ জানিয়ে বলেন, ‘সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’

এসএইচ