রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর প্রদান

রাজশাহী মেডিকেল কলেজ
স্বাস্থ্য
0

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনটি ভেন্টিলেটর প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বেলা ১১টায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ভেন্টিলেটর হস্তান্তর করে।

এর আগে তারা সকালে হাসপাতাল এসে সব বিভাগীয় প্রধানের সঙ্গে মতবিনিময় ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন:

এদিকে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৪১ জন হাম পজিটিভ। একটি বিশেষায়িত ওয়ার্ড ও দুটি ওয়ার্ডে কর্ণার করে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, আইসিইউ এর অপেক্ষমাণ তালিকায় থেকে গত দুমাসে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৫০ শিশু মারা গেছে।

জেআর