রোমের রেস্তোরাঁয় বেগুনি-পিয়াজু, দেশি ইফতারের স্বাদে খুশি বাংলাদেশিরা

ইতালির বাংলাদেশি কমিউনিটিতে আয়োজিত ইফতার অনুষ্ঠান
প্রবাস
0

রমজান উপলক্ষ্যে পিৎজা-পাস্তার দেশ ইতালির রেস্তোরাঁগুলোয় মিলছে বেগুনি, পিয়াজুসহ বাংলাদেশের রকমারি ইফতার সামগ্রী। বিদেশের মাটিতে দেশি ইফতারের স্বাদ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। স্বল্পমূল্যে ইফতার বিক্রি করেও লাভের আশা ব্যবসায়ীদের।

ইউরোপের দেশ ইতালিতে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় ২৭ লাখ। যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৯ শতাংশ। এরমধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী সংখ্যাই বেশি। তাই পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার ও ঈদ বাজারে ভিড় বাড়ছে দেশটিতে। নিত্যপণ্যের দামেও সন্তুষ্ট প্রবাসীরা।

আরও পড়ুন:

পিৎজা- পাস্তার দেশটিতে বেগুনি, পিয়াজুসহ রকমারি দেশিয় ইফতার সামগ্রী দিয়ে পসরা সাজিয়েছে রোমের রেস্তোরাঁগুলো। বিদেশের মাটিতে দেশিয় ইফতারের স্বাদ নিতে পেরে খুশি প্রবাসীরা। যার কারণে ইফতারে আগ মুহূর্তে রেস্তোরাঁগুলোয় বাড়ে প্রবাসী বাংলাদেশিদের ভিড়।

মা-মাটি ছেড়ে দূর প্রবাসে থাকলেও; কমিউনিটির মানুষদের নিয়ে এক সঙ্গে ইফতার আয়োজন করতে ভোলেন না প্রবাসীরা। বিভিন্ন সংগঠন আয়োজনে হওয়া ইফতার মাহফিলগুলো রূপ নেয় মিলন মেলায়। গল্প-আডায় ওঠে আসে শৈশবে বাংলাদেশে কাটানো রমজান ও ঈদ আনন্দের কথা। স্বল্পমূল্যে ইফতার বিক্রি করেও লাভের আশা ব্যবসায়ীদের।

এএম