প্রবাসের ঈদ কেনাকাটায় ব্যস্ত মালয়েশিয়ার বাংলাদেশিরা

মার্কেটে কেনাকাটা করছেন প্রবাসী বাংলাদেশিরা
প্রবাস
0

ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর পরিবারের সঙ্গে উৎসবের আমেজ। কিন্তু হাজার মাইল দূরের শ্রমজীবী প্রবাসীদের নেই সেই পরিচিত পরিবেশ। তবুও ঈদ সামনে রেখে মালয়েশিয়ার বিভিন্ন মার্কেটে চলছে প্রবাসীদের কেনাকাটা। পছন্দের পোশাকের পাশাপাশি দেশিয় খাদ্যসামগ্রীও কিনছেন প্রবাসীরা।

স্বজন আর পরিবার থেকে হাজার মাইল দূরে মালয়েশিয়ায় বসবাস করছেন ১০ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী। তবুও ঈদকে ঘিরে তাদের প্রস্তুতি আর আনন্দে যেন কমতি নেই।

ঈদ সামনে রেখে কুয়ালালামপুরের কেডাবলিওসিসহ বিভিন্ন মার্কেটগুলোতে রোজার শেষ মুহূর্তে কেনাকাটা করছেন প্রবাসীরা।

আরও পড়ুন:

ঈদের নামাজ, বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ আর ছোট্ট করে ঈদের আনন্দ ভাগাভাগি— এই ভাবনাতেই নতুন পাঞ্জাবি, আতর, জুতা আর প্রয়োজনীয় সামগ্রী কিনছেন তারা।

কেবল পোশাকই নয়, ঈদের দিন দেশিয় খাবারের স্বাদ পেতে সেমাই, কিশমিশ, নারিকেল আর বিভিন্ন দেশি পণ্যের চাহিদাও বেড়েছে প্রবাসীদের মধ্যে। প্রত্যাশিত বিক্রি না হলেও ঈদের আগমুহূর্তে বিক্রি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের।

স্বজনদের থেকে দূরে থাকলেও প্রবাসের মাটিতে নিজেদের মতো করে ঈদের আনন্দ খুঁজে নেন বাংলাদেশিরা। স্মৃতি আর ভালোবাসার টান নিয়েই তাদের এই প্রস্তুতি।

এএম