কোরবানির ঈদ সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে পশুর হাট, বাড়ছে প্রবাসীদের ভিড়

মালয়েশিয়া
মালয়েশিয়ায় পশুর হাট
প্রবাস
0

কোরবানি ঈদ ঘিরে মালয়েশিয়ায় জমে উঠেছে পশুর হাট। বিভিন্ন এলাকায় অস্থায়ী হাটে গরু-ছাগল কিনতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরাও। মালয়েশিয়াতেই কোরবানির প্রস্তুতি নিচ্ছেন অনেকে। অনেক প্রবাসী ঈদ ঘিরে পরিবারের জন্য বাড়তি অর্থ পাঠাচ্ছেন দেশে।

প্রায় ৬৩ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ মালয়েশিয়া। ধর্মীয় অনুশাসন মেনে প্রতিবছরের মতো এবারও দেশটিতে চলছে কোরবানি ঈদের প্রস্তুতি। তবে চাহিদা থাকলেও বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার মতো পশুর হাট বসে না এখানে। বেশিরভাগ ক্ষেত্রেই খামার থেকে সরাসরি পশু কিনতে হয়। যদিও কিছু খামারি ঈদ উপলক্ষে নিজ উদ্যোগে আয়োজন করেন অস্থায়ী পশুর হাট বা মেলা।

ঈদুল আজহা ঘিরে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসতে শুরু করেছে এমনই কিছু অস্থায়ী পশুর হাট। যেখানে উঠেছে নানা প্রজাতির গরু। কোরবানি উপযোগী একেকটি গরু বিক্রি হচ্ছে পাঁচ থেকে পঁয়তাল্লিশ হাজার রিঙ্গিতে।

আরও পড়ুন

ব্যবসায়ী একজন প্রবাসী বলেন, ‘আমাদের এখানে কোরবানির জন্য গরু কেনা-বেচা হয়। আর ঈদের পরের দিনও গরু বিক্রি করা হবে।’

বহু প্রবাসী পরিবার থেকে দূরে থাকলেও দেশে আত্মীয়স্বজনের জন্য কোরবানির ব্যবস্থা করছেন। কেউ এককভাবে, আবার কেউ কয়েকজন মিলে অংশ নিচ্ছেন কোরবানিতে। স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও ভিড় করছেন কোরবানির পশু কিনতে। প্রবাসের ব্যস্ত জীবনের মধ্যেও ধর্মীয় উৎসব ঘিরে তৈরি হয়েছে অন্যরকম আবহ। এখান থেকে সবাই গরু অনেক মজা করে কিনছে বলে জানান ব্যবসায়ীরা।

ঈদ ঘিরে দেশে পরিবার-পরিজনের জন্য বাড়তি রেমিট্যান্স পাঠাচ্ছেন অনেকে। বাংলাদেশি বিভিন্ন সংগঠন ও কমিউনিটি ঈদের জামাত, কোরবানি ও মাংস বিতরণের প্রস্তুতিও নিচ্ছে। কোরবানি, কেনাকাটা আর পরিবারের প্রতি ভালোবাসা- সব মিলিয়ে জমে উঠছে প্রবাসীদের ঈদ আয়োজন।

জেআর