কাতারে লিজ নেয়া জমিতে খেজুরের বাগান; প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাফল্য

কাতারে খেজুরের বাগান
প্রবাস
0

কাতারে লিজ নেয়া জমিতে খেজুরের বাগান করে চলতি মৌসুমে ব্যাপক সাফল্য পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিনদেশে বিভিন্ন জাতের খেজুরের সমাহার আর উদ্যোক্তাদের সাফল্য দেখে খুশি বাগানে ঘুরতে আসা প্রবাসীরাও।

রাজধানী দোহা থেকে ১০০ কিলোমিটার দূরে আল শামাল সিটির কাছে স্থানীয়দের থেকে জমি লিজ নিয়ে খেজুর বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা। চাষ হচ্ছে কাতারি বাহারি জাতের খেজুর।

খেজুরের সমাহার দেখে আনন্দিত বাগানে ঘুরতে আসা প্রবাসীরা। আর বাংলাদেশি শ্রমিকরা জানালেন, বাগানে কাজ করে আর্থিকভাবে ভালো আছেন।

বাংলাদেশি শ্রমিক ও দর্শনার্থীরা জানান, এই খেজুরগুলো বেশ সুস্বাদু এবং দেখতেও বেশ চমৎকার ও আকর্ষণীয়।

আরও পড়ুন:

খেজুর চাষের জন্য স্থানীয়দের থেকে জমি লিজ নিতে হয়েছে এই প্রবাসীদের। কিন্তু শেষ পর্যন্ত চলতি মৌসুমে আশানুরূপ লাভ হওয়ায় স্বস্তিতে এই উদ্যোক্তা।

এক বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তা বলেন, ‘একজন কাতারির কাছ থেকে আমি এই বাগানটি লিজ নিয়েছি। বর্তমানে আমার এখানে ৩৫ জন বাংলাদেশি কাজ করছেন। বাংলাদেশিদের কর্মসংস্থানের সুবিধা হয়েছে। এখানে প্রায় ১ হাজার খেজুরের গাছ আছে।’

বাগানটিতে উৎপাদিত হচ্ছে কাতারি ১০ জাতের খেজুর। এর মধ্যে আছে, আল খালাস, আল খেনাইজি, আল শিশি, আল বারহি, আল সাকাই, আল রাজিজি, নাবত সাইফ, আল-লুলুসহ বাহারি জাতের খেজুর।

এসএইচ