মেটার ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ফেসবুক, টুইচ এবং রেডিট অ্যাপ্লিকেশন
তথ্য-প্রযুক্তি
2

হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে চরম বিভ্রাট দেখা দিয়েছে। আজ (রোববার, ১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা মেটার মালিকানাধীন এ মাধ্যমে পিসি বা ডেসটপে লগ-ইন করতে এবং কনটেন্ট লোড করতে সমস্যায় পড়ছেন।

ফেসবুক সার্ভার ডাউন: ব্যবহারকারীদের চরম ভোগান্তি (Facebook Server Down Today)

দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের পর থেকে ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ (Facebook desktop version error) ও ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে জটিলতার সম্মুখীন হন। অনেকেই জানান, ফেসবুক ফিড রিফ্রেশ (Facebook feed refresh issue) হচ্ছে না এবং মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান (Messenger not working) করতে দীর্ঘ সময় লাগছে বা পুরোপুরি বন্ধ রয়েছে।

ব্রাউজারে থেকে ফেসবুক প্রবেশ করলে স্ক্রীনে দেখায়- Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes.

দেখা গেছে, লগ-ইন করতে গেলে স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠছে, যেখানে লেখা রয়েছে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ (Account temporarily unavailable)। সাইটের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি এটি দ্রুত সমাধান হয়ে যাবে। দয়া করে কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’ হঠাৎ করে এমন বিভ্রাটের (Facebook technical glitch) কারণে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে অনলাইনভিত্তিক ব্যবসায়ী ও পেশাজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন:

ডাউনডিটেক্টর ও এক্সে ফেসবুক ডাউন ট্রেন্ড (Downdetector Facebook Report)

প্রযুক্তিগত বিভ্রাট নজরদারি করার আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’র (Down detector status) তথ্যেও আজ দুপুরের পর থেকে বিশ্বব্যাপী এবং বাংলাদেশে ফেসবুক ব্যবহারে সমস্যার গ্রাফ নাটকীয়ভাবে বাড়তে দেখা গেছে। ডাউনডিটেক্টরের পরিসংখ্যান অনুযায়ী, ৩২ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটের সমস্যায় (Facebook website error), ২৬ শতাংশ লগইন জটিলতায় (Facebook login error) এবং ২২ শতাংশ ব্যবহারকারী নিউজফিড বা টাইমলাইন (Facebook news feed error) দেখতে না পেরে রিপোর্ট করেছেন। হাজারো ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (X Twitter) হ্যাশট্যাগ ফেসবুকডাউন (#FacebookDown) ব্যবহার করে স্ক্রিনশটসহ এ অচলাবস্থা নিয়ে পোস্ট করছেন।

তবে ঠিক কী কারণে কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে, সে বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার (Meta official statement) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

আরও পড়ুন:

আজকের ফেসবুক নিউজ (Facebook news today), ফেসবুক কি ডাউন আজ (Is Facebook down today), ফেসবুক সার্ভার ডাউন বাংলাদেশ (Facebook server down Bangladesh), ফেসবুক মেসেঞ্জার ডাউন (Facebook Messenger down), ফেসবুক কেন চলছে না ২০২৬ (Why Facebook is not working 2026), ফেসবুক সার্ভার সমস্যা আজকের খবর (Facebook server problem today news), মেটা সার্ভার ডাউন আজকের আপডেট (Meta server down today update), ফেসবুক ফিড রিফ্রেশ হচ্ছে না (Facebook feed not refreshing)

এএম