উইন্ডোজ ১১ থেকে কোপাইলট বাটন সরিয়ে নিচ্ছে মাইক্রোসফট

মাইক্রোসফট কোপাইলট
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

উইন্ডোজ ইনসাইডারে নোটপ্যাডের নতুন আপডেট চালু করেছে মাইক্রোসফট। এ আপডেটের ফলে নোটপ্যাড থেকে কোপাইলটের ব্র্যান্ডিং ও আইকন সরিয়ে নেয়া হচ্ছে বলে উইন্ডোজ সেন্ট্রাল প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। খবর এনগ্যাজেটের।

কোপাইলট মেন্যুর পরিবর্তে বর্তমানে নোটপ্যাডে রাইটিং টুলস ফিচার যুক্ত করা হয়েছে। তবে নতুন টুল যুক্ত করা হলেও এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পরিচালিত হবে এবং এর ডিজাইন অনেকটা কোপাইলটের মেন্যুর মতোই।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন আপডেটের মাধ্যমে মাইক্রোসফট কোপাইলট বাটনের জায়গায় পেন আইকন যুক্ত করেছে। এছাড়াও সেটিংস থেকে এআই মেনশন থাকার ফিচারও সরিয়ে নিয়েছে। এছাড়াও এআইনির্ভর রাইটিং টুল ফিচারটি অ্যাডভান্সড ফিচার সেকশনে যুক্ত করেছে।

গত মাসে প্রথম মাইক্রোসফট সব অ্যাপ থেকে কোপাইলট ব্র্যান্ডিং সরিয়ে নেয়ার কথা জানিয়েছিল। বিশেষ করে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে এ উদ্যোগ নিতে বাধ্য হয় কোম্পানিটি। গ্রাহক ও ব্যবহারকারীদের অভিযোগ, মাইক্রোসফট তাদের সব অ্যাপ ও পরিষেবার জোরপূর্বক কোপাইলট ব্যবহার করতে বাধ্য করছে। সেই সঙ্গে বিভিন্ন প্লাটফর্মে কোপাইলট ব্যবহারের অভিজ্ঞতাও এক রকম নয়।

দ্য ভার্জ জানায়, মাইক্রোসফট এরইমধ্যে স্নিপিং টুল থেকে এরইমধ্যে সিলেকশন এরিয়ায় কোপাইলট বাটন দেখানো বন্ধ করে দিয়েছে।

এএইচ