ফের দুবাই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

ইরানি হামলার কারণে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলী
বিদেশে এখন
0

সংযুক্ত আরব আমিরাতের আকাশে ড্রোন সাদৃশ্য বস্তু প্রতিহতের ঘটনার পর আজ (শনিবার, ৭ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্যক্রম আবারও স্থগিত করেছে দেশটি। দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিমানবন্দরের কাছে ড্রোন সাদৃশ্য বস্তু আকাশে প্রতিহত করার পরপরই এ ঘোষণা আসে। এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, তিনি জোরালো বিস্ফোরণের শব্দ শোনার পর ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান।

আরও পড়ুন:

এর আগে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এ বিমানগুলোকে আকাশে চক্কর দিতে দেখা যায়। সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন স্থাপনায় প্রতিদিন ড্রোন হামলার মধ্যেই গত সোমবার দুবাইয়ের প্রধান বিমানবন্দর থেকে আংশিকভাবে ফ্লাইট চালু হয়েছিল।

তবে আজ (শনিবার, ৭ মার্চ) মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন এমিরেটস ঘোষণা দেয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুবাই থেকে সব আগমন ও বহির্গমন ফ্লাইট স্থগিত থাকবে।

—ডেক্কান ক্রনিকল

এএম