ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটি তেহরান এখনো পর্যালোচনা করছে। এটি চূড়ান্ত হওয়ার পর ইরান এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।’
তিনি আরও জানান, সিদ্ধান্ত নেয়া হয়ে গেলে তা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের জানানো হবে। এই বার্তা বিনিময়ের ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারিত হবে।





