ইরানের উপসাগরীয় অঞ্চলে হামলার চেষ্টা অব্যাহত রয়েছে। সৌদি আরবের শাইবা তেলক্ষেত্রের দিকে আসা একটি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতও ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩৯টি ড্রোন নিষ্ক্রিয় করেছে।
কর্তৃপক্ষ জানায়, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা মোট ২৬৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৫১৪টি ড্রোন প্রতিহত করেছে।