
ইউরোপে হাইব্রিড হামলা বাড়াচ্ছে রাশিয়া; প্রতিরোধের কোনো কৌশল নেই
ইউক্রেনে অস্ত্র ও অর্থ সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে হাইব্রিড হামলার মাত্রা বাড়াচ্ছে রাশিয়া। আর এই হামলার জবাব দিতে ইউরোপের কোনো পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট মহলগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে। সাইবার হামলা থেকে শুরু করে সশস্ত্র ড্রোন ও রহস্যজনক অগ্নিকাণ্ড—ইউক্রেন যুদ্ধ যখন পঞ্চম শীতে পা দিতে চলেছে, তখন ইউরোপজুড়ে উত্তেজনা বেড়েই চলেছে। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা; ওজোনের গুদামে আঘাত, নিহত ১০
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া ও রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজোনের একটি গুদাম এবং একটি শিল্প কারখানাসহ বেশ কিছু অর্থনৈতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তাদের বরাতে গতকাল গতকাল (শনিবার, ২২ আগস্ট) এ তথ্য জানা গেছে।

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের
রাশিয়ার অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে কিয়েভের সাম্প্রতিক হামলাকে ‘প্যান্ডোরার বাক্স’ খোলার সাথে তুলনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এর জবাবে ইউক্রেনের সবচেয়ে ‘সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোতে’ কঠোর আঘাত হানবে রাশিয়া। আজ (শনিবার, ২২ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৪
রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় রাতভর দুই দেশে অন্তত চারজন নিহত হয়েছেন। ইউক্রেনের একটি শপিং সেন্টারে ১৬ জন নিহত হওয়ার এক দিন পর এই নতুন হামলা হলো। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার ড্রোন হামলায় একদিনে নিহত ২০ ইউক্রেন নাগরিক
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা একদিনে প্রাণ গেছে কমপক্ষে ২০ জনের। গতকাল (শুক্রবার, ২১ আগস্ট) মধ্যাঞ্চলের একটি শপিং মলেই হামলা চালিয়ে ১৬ জনকে হত্যা করে রুশ বাহিনী।

ইউক্রেনের রেল স্টেশন ও বন্দর স্থাপনায় নতুন হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনের দানিউব বন্দর ইজমাইলের রেল স্টেশন এবং মাইকোলাইভ উপকূলে দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। অন্যদিকে বাল্টিক সাগরের একটি তেল রপ্তানি কেন্দ্র এবং মস্কোর কাছাকাছি একটি গুদামসহ রাশিয়ার ভেতরে বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের ড্রোন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে ১০% প্যাট্রিয়টই যথেষ্ট: জেলেনস্কি
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশ পেলে রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ইউক্রেন। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন। এরমধ্যেই দু’দেশের পাল্টাপাল্টি হামলায় হতাহতের খবর মিলেছে। রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ ১৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে।

লিবিয়ায় একদিনেই তিন সংকট: গোয়েন্দাপ্রধান হত্যা, তেল শোধনাগারে হামলা, গভর্নরের পদত্যাগ
লিবিয়ায় একের পর এক সংকট দেশটিকে নতুন করে অস্থিতিশীল করে তুলেছে। এই সপ্তাহে বেনগাজিতে গাড়িবোমা হামলায় পূর্বাঞ্চলের সামরিক গোয়েন্দাপ্রধান ফাউজি আল-মানসৌরি নিহত হয়েছেন। এছাড়া দেশটির বৃহত্তম সচল তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন।

ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় নিহত ৬, কিয়েভে শিশু হাসপাতালেও আঘাত
রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভে একটি শিশু হাসপাতালেও হামলা হয়েছে। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর আদলে যৌথ নিরাপত্তার নীতি এই চুক্তির মূল শর্ত। তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সব সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। পবিত্র মক্কা নগরীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন। তবে এ চুক্তির বাস্তব কার্যকারিতা ও সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা মত রয়েছে।

বাব-এল-মান্দেব প্রণালির কাছে হুতিদের হামলা; ৭ জন নিহত
ইয়েমেনের কৌশলগত বাব-এল-মান্দেব প্রণালির কাছে মোখা বন্দর ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ (রোববার, ৯ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের মোখা শহরে চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ৩৫ জন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনীয় ড্রোন হামলা; নিহত ৫
রাশিয়ার বেলগোরোদ শহরে ইউক্রেনের একটি রাতভর চালানো ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজ (রোববার, ৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে বেলগোরোদ অঞ্চলের সংকট ব্যবস্থাপনা কেন্দ্র। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।