মধ্যপ্রাচ্য সংঘাতে ১,১০০ শিশু হতাহত: ইউনিসেফ

ইউনিসেফের লোগো
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অঞ্চলজুড়ে লাখো শিশুর জন্য ‘বিপর্যয়কর’ হয়ে উঠছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২৮ ফেব্রুয়ারি ইরানে প্রথম যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলা শুরুর পর থেকে সহিংসতায় ১ হাজার ১০০-এর বেশি শিশু হতাহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিহত শিশুদের মধ্যে ইরানে ২০০ জন, লেবাননে ৯১ জন, ইসরাইলে চারজন এবং কুয়েতে একজন রয়েছে।

ইউনিসেফ বলেছে, ‘শিশুদের হত্যা ও পঙ্গু করার বা তাদের ওপর নির্ভরশীল জরুরি সেবাগুলো ধ্বংস ও ব্যাহত করার কোনো ন্যায্যতা নেই।’

আরও পড়ুন:

সংস্থাটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছে, ‘লড়াই বন্ধ করে কূটনৈতিক আলোচনায় বসতে হবে।’

এছাড়া যুদ্ধে ব্যবহৃত পদ্ধতি ও অস্ত্র নির্বাচনের ক্ষেত্রে বেসামরিক মানুষের ক্ষতি কমাতে সব প্রয়োজনীয় সতর্কতা নেয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। বিশেষ করে শিশুদের ওপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলে এমন বিস্ফোরক অস্ত্র ব্যবহার এড়িয়ে চলার কথা বলা হয়েছে।

এএম