ইরানের ছোড়া ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ৯২ শতাংশ ভূপাতিত, দাবি ইসরাইলের

আবিদ মঈন
ইসরাইলের দিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিদেশে এখন
2

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরাইলের দিকে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং এর ৯২ শতাংশ প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, ‘ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমাদের প্রতিহত করার হার অনেক ভালো। আমাদের সফল প্রতিরোধের হার প্রায় ৯২ শতাংশ।’

আরও পড়ুন:

গতকাল (শনিবার, ২১ মার্চ) ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলের দক্ষিণাঞ্চলের দুটি শহরে আঘাত হানে। এতে প্রায় ১৮০ জনকে চিকিৎসা নিতে হয়েছে।

এএম