
রিয়াদ ও খামিস মুশাইত লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা; তিনটি ভূপাতিত করার দাবি সৌদির
সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সীমান্তবর্তী খামিস মুশাইত শহর লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে জোট কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদির একাধিক বিমানবন্দর ও ঘাঁটিতে হুথিদের হামলা; ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি জোটের
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া; সতর্ক অবস্থানে সিউল ও টোকিও
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলবর্তী সমুদ্রের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর ) সকালে দেশটির বন্দরনগরী ওনসান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং এটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির
ক্রমেই তীব্রতর হচ্ছে ইয়েমেন সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যকার লড়াই। এরইমধ্যে একদিনেই হুথিদের লক্ষ্য করে ৪৭৪টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এতে হতাহত হয়েছেন দেড় হাজারেরও বেশি হুথি সদস্য। অন্যদিকে দক্ষিণ সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এরইমধ্যে এক লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছে সৌদি আরব।

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা; প্রতিহত করার দাবি জোটের
সৌদি আরব লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার ভোরে এক্সে দেয়া পোস্টে জোট এ তথ্য জানায়।

উত্তর কোরিয়ায় নতুন যুদ্ধাস্ত্রের পরীক্ষা সফল
নতুন একটি যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) কিম জং উনের উপস্থিতিতে এই পরীক্ষা চালায় দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী সরকারি সংস্থা।

মার্কিন সামরিক মহড়ার জবাবে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ সামরিক মহড়ার কড়া প্রতিবাদের অংশ হিসেবে আজ রবিবার দেশের পূর্ব উপকূলে তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

মধ্যপ্রাচ্য সংকট: হুতিদের ওপর হামলায় চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো রিয়াদ
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চীনের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ইয়েমেন সরকার ও হুতি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি নিশ্চিত হলে এটিই হবে সৌদি আরবের ইতিহাসে প্রকৃত কোনো যুদ্ধে প্রথমবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের নজির। ফোর্বসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের মহড়া কমানোর বার্তার পরদিন ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দেয়ার পরদিনই সমুদ্র অভিমুখে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এত দ্রুত ইরানের সামরিক পুনর্গঠন প্রত্যাশিত ছিল না—ইসরাইলি কর্মকর্তা
২০২৬ সালের যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহের পর ইরানের সামরিক পুনর্গঠনের গতি দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন ইসরাইলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে হুতি হামলায় বিধ্বস্ত মোখা বন্দর, নিহত চার বেসামরিক নাগরিক
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, ইরানপন্থী হুতি বাহিনী লোহিত সাগরের বন্দর শহর মোখায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) এর এই হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে ১০% প্যাট্রিয়টই যথেষ্ট: জেলেনস্কি
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশ পেলে রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ইউক্রেন। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন। এরমধ্যেই দু’দেশের পাল্টাপাল্টি হামলায় হতাহতের খবর মিলেছে। রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ ১৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে।