জানা গেছে, নিখোঁজদের মধ্যে নারী ও শিশুরাও ছিলেন। তবে ট্রলারটিতে কয়জন বাংলাদেশি ও রোহিঙ্গা যাত্রী ছিলেন কি না তা জানা যায়নি।
আরও পড়ুন:
গতকাল (মঙ্গলবার, ১৪ এপ্রিল) এ তথ্য দিয়ে শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ঝড়ো হাওয়া, উত্তাল সমুদ্র ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রলারটি ডুবে যায়।





