ঢাকার স্ট্রিট ফুড দিয়ে মাস্টারশেফ ইউকের নকআউট পর্বে সাবিনা

ব্রিটিশ বাংলাদেশি সাবিনা খান
বিদেশে এখন
0

ব্রিটেনের বিখ্যাত বিবিসি মাস্টারশেফের মঞ্চে বাজিমাত করে চলেছেন ব্রিটিশ বাংলাদেশি সাবিনা খান। ঢাকার স্ট্রিট ফুড দিয়ে বিচারকদের মুগ্ধ করে এরই মধ্যে পৌঁছে গেছেন নকআউট পর্বে। ব্রিটেনে বাংলাদেশি রান্নার ধারণা বদলে দিতে রাখছেন অনন্য ভূমিকা।

যুক্তরাজ্যে বিবিসি মাস্টারশেফের তপ্ত মঞ্চে ঝড় তুলেছেন ঢাকায় জন্ম নেয়া ব্রিটিশ বাংলাদেশি সাবিনা খান! ঢাকার স্ট্রিট ফুডের লোভনীয় স্বাদে বিচারকদের মুগ্ধ করে এরই মধ্যে পৌঁছে গেছেন নকআউট পর্বে। শখের রাঁধুনি থেকে শেফ হওয়ার দুঃসাহসিক এ গল্প বলেছেন এখন টেলিভিশনকে।

মাস্টারসশেফ প্রতিযোগী সাবিনা খান বলেন, ‘এমন জায়গায় পৌঁছাতে পেরে সত্যিই গর্ববোধ করছি।’

আরও পড়ুন:

ভিনদেশি কোনো রেসিপি নয়। মাস্টারশেফের মঞ্চে উপস্থাপনের জন্য সাবিনা বেছে নিয়েছেন ঢাকার রাস্তার অতিপরিচিত স্ট্রিট ফুড। মুড়ি, কাঁচা ছোলা ও সরিষার তেলের সমন্বয়ে বিশ্বখ্যাত শেফদের টেলিবে দিয়েছেন সালাদ আর সিগনেচার পেঁয়াজু। যা মুগ্ধ করে বিচারকদের। নাম দেন ‘বুলেটস অফ জয়।’

ভবিষ্যতে পিছিয়ে পড়া ব্রিটিশ বাংলাদেশি নারীদের নিয়ে কাজ করতে চান সাবিনা।

এফএস