তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে মোদির অভিনন্দন

ভারতের প্রধানমন্ত্রী ও তামিলনাডুর মূখ্যমন্ত্রী বিজয়
বিদেশে এখন
1

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (রোববার, ১০ মে) এক বার্তায় তিনি বিজয়ের নতুন মেয়াদের জন্য শুভকামনা জানান। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইলো। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করে যাবে।’

আরও পড়ুন:

গতকাল চেন্নাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন টিভিকে নেতা বিজয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো।

এএম