যুক্তরাষ্ট্রে ৭০ বিলিয়ন ডলারের বিল পাস; আইসি-বর্ডার পেট্রোলের অর্থায়ন নিশ্চিত

মার্কিন প্রতিনিধি পরিষদ
বিদেশে এখন
0

কয়েক মাসের অচলাবস্থার অবসান ঘটিয়ে আইসি ও বর্ডার পেট্রোলের অর্থায়নের জন্য ৭০ বিলিয়ন ডলারের বিল পাস করলো মার্কিন প্রতিনিধি পরিষদ। এখন ট্রাম্পের স্বাক্ষর মিললেই আইনি ভিত্তি পাবে বিলটি। এর আগে গেল সপ্তাহে উচ্চকক্ষ সিনেটেও পাস হয় বিলটি। এর ফলে ট্রাম্পের প্রশাসনের বাকী মেয়াদে বিরোধীরা বাধা দিলেও আর তহবিল সংকটে ভুগবে না হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

অবশেষে অবসান হলো ১১৫ দিনের অচলাবস্থার। জানুয়ারিতে মিনিয়াপোলিসে মার্কিন অভিবাসী সংস্থা আইসি এজেন্টের গুলিতে দুইজনের মৃত্যুকে ঘিরে, অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার দাবি জানায় বিরোধী ডেমোক্রেট শিবির। এসময়, আইসি ও বর্ডার পেট্রোলের জন্য নিয়োজিতদের আরও তহবিল প্রদানে অস্বীকৃতি জানায় ডেমোক্রেট আইনপ্রণেতা।

আরও পড়ুন:

এরপর কয়েকমাসের অচলাবস্থা কাটিয়ে মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের বাকী মেয়াদ পর্যন্ত আইসি ও বর্ডার পেট্রোলের অর্থায়নের জন্য ৭০ বিলিয়ন ডলারের একটি বিল মার্কিন সিনেটের নিম্নকক্ষে পাস হয়। এদিন, বিলটির পক্ষে ভোট পড়ে ২১৪টি। আর বিপক্ষে ভোট যায় ২১২টি।

ইএ