কিয়েভে রুশ বিমান হামলায় নিহত ৯

কিয়েভে বিমান হামলা
বিদেশে এখন
0

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রুশ বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯ জন। গুরুতর আহত হয়েছে শিশুসহ কমপক্ষে আরও ১৪ জন।

টানা ৬ষ্ঠ দিনের মতো মঙ্গলবার এ হামলা চালায় রাশিয়া। টেলিগ্রামে দেয়া এক বার্তায় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কিয়েভেই প্রাণহানি কমপক্ষ ৮ জনের। সেখানে আহত হয়েছেন আরও ৫ জন।

এদের মধ্যে ৩ জনই শিশু। এছাড়া, বিমান হামলায় রাজধানী কিয়েভের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিকে, কিয়েভের বোরিসপিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ভবন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

নিহত হন অন্তত একজন, এছাড়াও শিশুসহ আরও নয়জন আহতের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রাশিয়ার দাবি পাল্টা ড্রোন হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে রাশিয়ার মস্কোসহ আশাপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল।

জেআর