কানাডার ফেডারেল পার্লামেন্টের এমপি হলেন তানভীর শাহনাওয়াজ

কানাডিয়ান বাংলাদেশি তানভীর শাহনাওয়াজ
বিদেশে এখন
0

ইতিহাস গড়ে আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত এখন কানাডার ফেডারেল পার্লামেন্টের এমপি হলেন। টরন্টোর ইস্ট ইয়র্ক আসন থেকে লিবারেল পার্টির হয়ে জয় পেয়েছেন বাংলাদেশি তানভীর শাহনাওয়াজ। ডলি বেগমের পর পার্লামেন্টে নির্বাচিত দ্বিতীয় বাংলাদেশি সদস্য তিনি। তার এই জয়কে ঘিরে বাঙালি কমিউনিটিতে এখন উৎসবের আমেজ। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

উল্লাস, করতালিতে উৎসবমুখর পুরো প্রাঙ্গণ। সোমবার স্থানীয় সময় রাতে জয়ের খবর আসতেই আনন্দে মেতে ওঠেন তানভীর শাহনাওয়াজের সমর্থকরা। বিচেস ইস্ট ইয়র্ক-এর উপ-নির্বাচনি লড়াইয়ে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই লিবারেল প্রার্থী। এ যেন শুধু একটি আসনের ফল নয়—বাংলাদেশি-কানাডিয়ানদের জন্যও এক গর্বের মুহূর্ত।

তানভীর শাহনাওয়াজের শেকড় বাংলাদেশে, তবে বেড়ে ওঠা টরন্টোয়। এই কমিউনিটির মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। স্থানীয় মানুষের পাশে থেকে কাজ করতে করতেই রাজনীতির মাঠে পথচলা। আর এবার সেই পথচলা পৌঁছে গেলো রাজধানী অটোয়ায় জাতীয় পার্লামেন্টে।

তানভীরের জয়ে তৈরি হলো নতুন ইতিহাস। ডলি বেগমের পর কানাডার ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি তিনি। সেই সঙ্গে পার্লামেন্টে আরও শক্তিশালী হলো লিবারেল পার্টির অবস্থান। বিশাল এই জয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। চলতি সপ্তাহেই শপথ নেবেন নব-নির্বাচিত এমপি।

ইএ