গ্রিসের এয়ার শোতে এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত: ২ পাইলট নিহত

এথেন্স ফ্লাইং উইকে গ্রিক এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ধোঁয়া
বিদেশে এখন
0

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে একটি এয়ার শো চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) দেশটির তানাগর বিমানবন্দরে অনুষ্ঠিত ওই প্রদর্শনীতে ঘটা এ দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। গ্রিক বিমানবাহিনীর এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গ্রিসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরটি এ দুর্ঘটনার খবর প্রথম প্রচার করে। সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, প্রদর্শনী দেখতে আসা দর্শকদের কয়েকশো মিটার দূরে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে দুটি হেলিকপ্টার কাজ করছে।

বিমানবাহিনীর ওই কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়। তবে দর্শকদের মধ্যে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর বিমানঘাঁটির লাউডস্পিকারে দর্শকদের দ্রুত ওই এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ করা হয়।

এএম