বার্কশায়ার হাথাওয়ের চেয়ারম্যান পদ ছাড়লেন ওয়ারেন বাফেট

ওয়ারেন বাফেট
বিদেশে এখন
0

পদত্যাগ করলেন, বিশ্বখ্যাত বহুজাতিক বাণিজ্য প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ে’র চেয়ারম্যান, মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট। গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) শেষ হয়, বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় বিনিয়োগকারী হিসেবে, তার ছয় দশকের বেশি সময়ের যাত্রা।

৯৬ বছর বয়সী ওয়ারেন বাফেটকে চেয়ারম্যান ইমেরিটাস সম্মাননায় ভূষিত করেছে বার্কশায়ার। তার স্থলাভিষিক্ত হয়েছেন ৭১ বছর বয়সী, বড় ছেলে হাওয়ার্ড বাফেট। ১৯৯৩ সাল থেকে বার্কশায়ারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হাওয়ার্ড।

নয় মাস আগে বার্কশায়ারের প্রধান নির্বাহীর পদটিও ছেড়ে দেন প্রবীণ ব্যবসায়ী ওয়ারেন। তবে নিজের হাতে গড়া প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে থেকে গেছেন তিনি।

জেআর