একদিনে হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল ২ জাহাজ

জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
বিদেশে এখন
0

একদিনে হরমুজ প্রণালিতে আলাদা দুটি হামলায় ডুবে গেছে একটি ড্রাই বাল্ক ক্যারিয়ার ও কন্টেইনারবাহী জাহাজ। দুটি জাহাজডুবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক কর্মকর্তারা।

এরমধ্যে একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে এবং অন্যটি মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ডুবে যায়।

সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজটি হরমুজ অতিক্রম করার সময় হামলার শিকার হলে আগুন ধরে যায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী জাহাজটি গেল ২৩ সেপ্টেম্বর অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিহত হন এক নাবিক। এরপরই সেটি ডুবে যায়।

গেল ১০ দিনে এই জলপথের আশপাশে তীব্র হয়েছে হামলা। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো না মানলে হরমুজ প্রণালিতে হামলা অব্যাহত রাখবে তারা।

এফএস