ইথিওপিয়ার বাস্তুচ্যুত পরিবারগুলোর কেনিয়ার কাছে আশ্রয় প্রার্থনা

ইথিওপিয়ার বাস্তুচ্যুত পরিবারগুলো
বিদেশে এখন
0

ইথিওপিয়া সীমান্তে সংঘর্ষে বাস্তুচ্যুত পরিবারগুলো কেনিয়ার কাছে আশ্রয় চেয়েছে। গেল কয়েকদিনের সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ৯ জন।

এদিকে, কেনিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে ঘরছাড়া হয়েছে আড়াই হাজারের বেশি মানুষ। গেল বুধবার ইথিওপিয়ার মোয়ালে শহরে ওরোমো ও সোমালি গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়।

এরপরই বাসিন্দারা পালিয়ে কেনিয়ায় আশ্রয় নেয়। বাস্তুচ্যুত পরিবারগুলো খাদ্য ও আশ্রয়ের সাহায্যের অপেক্ষায় রয়েছে কেনিয়ার সরকারের ওপর।

তবে কতদিন এই সহায়তা পাবে তা শঙ্কা তারা। এমন অবস্থায় আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইথিওপিয়ার বাস্তুচ্যুত মানুষগুলো।

এফএস