জিসিসিভুক্ত দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়নি ইরান: আল জাজিরা

মোটরচালকরা দোহার শিল্প জেলায় ইরানের হামলার ফলে উত্থিত ধোঁয়ার কুণ্ডলী অতিক্রম করে যাচ্ছেন
এশিয়া
বিদেশে এখন
1

ইরান দাবি করছে, তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে বাস্তবে এসব দেশের সাধারণ জনগণকে সংঘাতের ঝুঁকির মধ্যে ফেলতে তাদের কোনো দ্বিধা নেই বলে পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাতের চতুর্থ দিনে এসে জানা গেছে, সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূতাবাস এলাকায় না যেতে সতর্ক করেছে। দূতাবাস প্রাঙ্গণে হামলার ঘটনার পর এ সতর্কতা জারি করা হয়।

জানা গেছে, দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কূটনৈতিক কম্পাউন্ডের ভেতরে সীমিত পরিসরে আগুন লাগে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন এলাকায় লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রয়েছে।

এদিকে বাহরাইনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন করে বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দিয়েছে। আইআরজিসির দাবি করেছে, ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

আরও পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, গত রাত কাতারেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

পরিস্থিতির প্রেক্ষিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এএম