আচার-অনুষ্ঠানে ঘরে ঘরে তামিল নববর্ষ ‘পুতান্ডু’ উদযাপন

তামিলদের পুতান্ডু নববর্ষ
এশিয়া
বিদেশে এখন
0

প্রতিবছরের ন্যায় এবারো জাঁকজমকভাবে উদযাপন করা হচ্ছে তামিলদের নববর্ষ পুতান্ডু। তবে এর প্রথম আয়োজন হয় ঘর থেকে। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকালে প্রথমে গোসল করে পবিত্র হয়ে শুভ বস্তু দেখার মধ্য দিয়ে নতুন বছরের যাত্রা করে তামিলরা। বিশ্বাস করে, এর মধ্য দিয়ে পুরো বছর তারা ভালোভাবে কাটাবে। এদিকে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে পুতান্ডুর শুভেচ্ছা জানিয়েছেন।

পুতান্ডু –তামিলদের নববর্ষের নাম। এটা কোনো তারিখ পরিবর্তন নয়, বরং নতুন করে চিন্তা করার, পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান করে।

প্রতিবছর ১৪ এপ্রিল পালিত হয় পুতান্ডু। তবে সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ৩টা ১৫ মিনিট পর্যন্ত সময়কে পূণ্যকাল বলে মনে করেন তামিলরা।

আরও পড়ুন:

ভোরবেলা কাণি দেখা অর্থাত সোনা , ফল, আয়না ইত্যাদি দেখার মধ্য দিয়ে শুরু হয় পুতান্ডুর কার্যক্রম। এরপর গোসল, নতুন জামাকাপড় পরা, মন্দিরে যাওয়ার এবং বড়দের কাছ থেকে আশীর্বাদ নেয়া হয়।

এদিকে, নববর্ষ উদযাপনে অংশ হিসেবে রথযাত্রার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছে হাজার হাজার তামিল। তাদের বিশ্বাস, নতুন বছর তাদের জন্য কল্যাণ বয়ে আনবে।

এরই মধ্যে সকালে তামিল ভাষাভাষীদের পুতান্ডুর শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জেআর