এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি হুতিদের

বাব আল-মান্দেব প্রণালি
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

আবারও বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

হুতি সমর্থিত সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সমগ্র মানবজাতি, এমনকি জিনও এ প্রণালি খুলতে পারবে না। ইরান যুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প বাধা হয়ে দাঁড়ালে এ হুমকি কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

এ সমুদ্রপথটি বিশ্বব্যাপী পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ এবং এশিয়ার দিকে যাওয়া বিভিন্ন পণ্যের জন্য এ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং এর সংকীর্ণতম পয়েন্ট মাত্র ২৯ কিলোমিটার চওড়া।

জেআর