লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার চান প্রধানমন্ত্রী নওয়াফ

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

লেবানন থেকে পুরোপুরিভাবে ইসরাইলি সেনা প্রত্যাহার চায় দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) প্যারিসে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী সালাম বলেন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল হতে যাওয়া লেবানন-ইসরাইলের মধ্যকার বৈঠকে এ বিষয়টি সুস্পষ্টভাবে উত্থাপন করা হবে। মূলত আলোচনার মাধ্যমেই তেলআবিব সেনাদের প্রত্যাহারের বিষয় নিয়ে কথা বলবেন তারা।

এসময় তিনি বলেন, ইরানপন্থী হিজবুল্লাহ সংগঠনের সঙ্গে তারা কোনো ধরণের দ্বন্দ্বে জড়াবে না। তবে সংগঠনটি যাতে অস্ত্র পরিত্যাগ করে সে ব্যাপারে প্রভাবিত করার চেষ্টা করবে।

এছাড়া দেশটির চলমান মানবিক সংকট নিরসনে আগামী ৬ মাসে ৫০০ মিলিয়ন ইউরো আর্থিক সহযোগিতা লাগবে বলেও জানান লেবাননের প্রধামন্ত্রী। এসময় উপস্থিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, লেবাননকে সর্বাত্মক সাহায্য করবে তার সরকার।

এএম