কলম্বিয়ায় ১২৫ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, জীবিত উদ্ধার ৭১

সামরিক বিমান বিধ্বস্ত
দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

কলম্বিয়ায় ১২৫ জন সেনা নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ৭১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানান, বিমানটি পেরু সীমান্তবর্তী দক্ষিণ আমাজনের গভীরে অবস্থিত পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।

আরও পড়ুন:

হারকিউলিস সি-ওয়ান থার্টি মডেলের বিমানটিতে ১২৫ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। হতাহতদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। তবে এখনও নিহতদের সংখ্যা ও বিধ্বস্তের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি কলম্বিয়া সরকার।

জেআর