মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে চাকরি, বয়সের বাধা নেই

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও চাকরির বাজার
চাকরির বাজার
0

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংকটির কন্টাক্ট সেন্টার বিভাগে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যানালিস্ট/সুপারভাইজার (ইনবাউন্ড) ম্যানেজার পদে জনবল নেয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) এবং চলবে ২৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম : কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যানালিস্ট/সুপারভাইজার (ইনবাউন্ড) ম্যানেজার
  • চাকরির ধরন : বেসরকারি চাকরি
  • আবেদন শুরুর তারিখ : ১৬ সেপ্টেম্বর
  • আবেদনের শেষ তারিখ : ২৩ সেপ্টেম্বর

স্নাতক ডিগ্রিধারীরা এ পদে আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এক্সেল বা বিআই বেসিকের মাধ্যমে বিশ্লেষণাত্মক ও রিপোর্টিং কাজে পারদর্শিতা থাকতে হবে। প্রার্থীর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই।

আজকের চাকরির খবর

আরও পড়ন:

পূর্ণকালীন এ চাকরির কর্মস্থল হবে ঢাকা। নির্বাচিত প্রার্থীরা পাবেন আলোচনা সাপেক্ষ বেতন এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

সেজু