এনসিসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে না বয়সসীমা

এনসিসি ব্যাংক ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অফিসার (অফিসার- এভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক)

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অফিসার (অফিসার- এভিপি)

আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর এমবিএ/এমবিএম অথবা ফিন্যান্স, ব্যাংকিং, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এ পদে আবেদনের জন্য ৩ বছররের অভিজ্ঞতার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আকর্ষণীয় বেতন প্যাকেজ রয়েছে। আবেদনের জন্য কোনো বয়সসীমার উল্লেখ নেই। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস