চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ব্রাঞ্চ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: হেড অব ব্রাঞ্চ

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে শাখা ব্যবস্থাপনায় দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য ১২-১৫ বছরের অভিজ্ঞতার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আকর্ষণীয় বেতন থাকবে বলেও জানানো হয়েছে। আবেদনের জন্য বয়সসীমা কমপক্ষে ৪৮ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস