নিয়োগ দিচ্ছে এসএমসি এন্টারপ্রাইজ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন সুবিধা

এসএমসি এন্টারপ্রাইজ ও চাকরির খবর
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ইনস্টিটিউশনাল সেলস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: অফিসার

বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য কমপক্ষে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রযোজ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, গ্রুপ জীবন বিমা, স্বাস্থ্যসেবা স্কিম, ছুটির নগদীকরণ, ইত্যাদি সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ